ইবির আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ।রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ একাডেমিক ভবনের চারতলায় এটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মো: মেহেদী হাসান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা, ডিপুটি রেজিস্ট্রার এনামুল হক এবং ইবির কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ আলী খান আজহারী সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এরকম বরকতময় দোয়া মাহফিলের আয়োজন করতে পেরেছি। একজন মুসলিম হিসেবে রমজানের পবিত্র রক্ষার জন্য আমরা সর্বোচ্চ সচেতন থাকবো। সবার প্রতি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।”
এসময় ইমাম বলেন, ” আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন,এটা আমরা বজায় রাখতে পারবো যদি তার দেয়া বিধিনিষেধ মেনে চলতে পারি। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এই ক্ষতি থেকে বাঁচতে ঈমান আনতে হবে, মাহে রমজানে আমরা যেভাবে আল্লাহর বিধিনিষেধ মেনে চলি পরবর্তী সকল মাসেও যদি সেভাবে মেনে চলি তাহলে পরকালে আমরা সফলকাম হবো। ইফতার হলো একটি অপার্থিব প্রশান্তি যেটা অন্য কোনো খাবারে পাওয়া যায় না,রোজাদার ব্যক্তি ছাড়া কেউ অনুভব করতে পারে না। ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতের প্রবেশদার, ছাত্র জীবনকে আমরা যেভাবে আকার দিবো ভবিষ্যৎ জীবনও সেভাবে অতিবাহিত করতে পারবো।এজন্য ইহকাল পরকালে সফলকাম হতে হলে ছাত্র জীবনে ন্যায়নিষ্ঠ হতে হবে।”










