সিংগাইরে ডাকাতদের হামলায় আহত-১

সিংগাইরে ডাকাতদের হামলায় আহত-১

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতদের হামলায় নাজিম হোসেন (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত নাজিম হোসেন উপজেলার জামির্ত্তা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। গত মঙ্গলবার গভীর রাতে সিংগাইরের হাতনি-জামির্ত্তা ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় আহত যুবককে মুমূর্র্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবকের পরিবারের সদস্যরা জানায়, নাজিম হোসেন কৃষিকাজ করেন। গত মঙ্গলবার(৭জুন) গভীর রাতে তিনি হাতনী গ্রামের নানার বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়ি জামির্ত্তার উদ্দেশ্যে রওয়ানা হন। জামির্ত্তা ফাঁকা রাস্তায় পৌঁছানো মাত্র একদল ডাকাত তাকে এলোপাথাড়ীভাবে কুপিয়ে আহত করে।এসময় ডাকাতরা তার সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় একজন তার ডাক চিৎকার শুনে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করেন।

এদিকে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

মন্তব্য প্রদান করুন

Share