একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী টুটুলের পথ সভা
সিংগাইর (মানিকগঞ্জ):
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল নির্বাচনীয় এলাকায় পথ সভা করছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংগাইর উপজেলার ধল্লা বাজার ও জায়গীর বাজারে কর্মী সমর্থকদের সাথে মত বিনিময় করেন।
এসময় টুটুল বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক পেলে আপনারা আমার সাথে থেকে নির্বাচন করবেন। আমি নির্বাচিত হলে প্রথমে শহিদ রফিক সেতুটিকে টোলমুক্ত করব। সিংগাইরকে মাদক ও দুর্নীতিমুক্ত করব। আমি সুখে-দুঃখে আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব।
মতবিনিময়সভায় অন্যান্যদের মধ্যে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রবিউল আলম উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুবকর সিদ্দিক বরকত, জামির্তা ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, বায়রা ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ সাধারণ সম্পাদক এস.এম শাহীনুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেকলীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত সোমবার নির্বাচনী এলাকা সিংগাইর উপজেলার বলধারা,বায়রা ও জযমন্টপ ইউনিয়নের নেতা-কর্মিদের সাথে মতবিনিময় করেন দেওয়ান সফিউল আরেফিন টুটুল।










