কৃষি জমিতে অবৈধ ড্রেজার স্থাপন; জরিমানা ৩০ হাজার
চাঁদপুরের মতলব উত্তরের মরাদন এলাকায় কৃষি জমিতে অবৈধ ড্রেজার ব্যবহারের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে ড্রেজার মালিককে এ জরিমানা করা হয় ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান ঘটনাস্থলে গিয়ে অবৈধ ড্রেজার স্থাপন করে মাটি কাটার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান।
মন্তব্য প্রদান করুন
Share











