Cyanide এর “তোমার শূণ্যতায়”

Cyanide এর “তোমার শূণ্যতায়”

টুডে টাইমস ডেস্ক: প্রোগ্রেসিভ রক জনরার ব্যান্ড Cyanide আবারো  নিয়ে এসেছে তাদের তৃতীয় সিংগেল গান “তোমার শূণ্যতায়”।

এবারের ঈদ উপলক্ষ্যে ১লা জুন গানটি রিলিজ পাবে!

গানটি পাওয়া যাবে Cyanide এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে, গান অ্যাপ ও ইমাজিন রেডিওতে ।

“তোমার শূণ্যতায়” গানটির কথা লিখেছেন এম.ডি সাজিদ এবং প্রত্যয় চৌধুরী, সুর করেছেন এম.ডি সাজিদ। মিক্স মাস্টারিং করেছেন সাঈদ আরিফ আল হক । ভিডিও এবং এডিটিং এ ছিলেন তানভির ইসলাম। Genesis Music Home & Studio, Acoustic Artz & Funk Noodles নামক স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে।

Cyanide এর সাথে আলাপকালে তারা জানান, “তোমার শূণ্যতায়” গানটির মাঝে মেলোডিয়াস অংশের সাথে প্রোগ্রেসিভ ধাচ পাওয়া যাবে। মূলত লাইফের ভালো আবেগ ও খারাপ মুহূর্ত গুলোর যুদ্ধ আমাদের মাঝে যে শূন্যতার সৃষ্টি করে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে গানটিতে। তাই অনেকটা ভেরিয়েশন পাওয়া যাবে। আশা করছি গানটি সবার ভালো লাগবে আর গানটি পাওয়া যাবে Cyanide এর ইউটিউব চ্যানেলে লিরিক্স সহকারে। আরো বলেন, এছাড়া আমরা আমাদের মৌলিক অ্যালবামের জন্যেও গান কম্পোজ করছি ।

ব্যান্ডটির প্রথম সিংগেল গান “স্বপ্ন মিছিল”, এরপর “অবশেষে” নামক একটি ব্যান্ড মিক্সড অ্যালবামে তাদের আর একটি সিংগেল গান রিলিজ হয় “বিনির্মানের পথে” গতবছর !

Cyanide একইসাথে বিভিন্ন কনসার্টে পারফর্মেন্স করেছেন এবং আগামীতেও আরোও অনেক কনসার্ট করবেন, সেই সাথে সামনে আরোও কিছু গান বের করবেন বলে জানিয়েছেন।

শ্রোতাদের কাছ থেকে আরও অনুপ্রেরনা প্রত্যাশিত ব্যান্ডটি সামনে আরও ভালো কাজ উপহার দিবে বলে আশা ব্যক্ত করেছেন।

Cyanide ব্যান্ডটির লাইনআপ হিসেবে আছে; ভোকাল – সাকি মাহাদী, লিড গিটার – এম.ডি সাজিদ, রিদম গিটার – সামিউল ইসলাম হায়াত, বেজিস্ট – সাবিত ইবনে এনতাজ স্বপ্ন,  ড্রামস্ – প্রত্যয় চৌধুরী, ও ব্যান্ড ম্যানেজার হিসেবে আছেন – আলামিন খান।

মন্তব্য প্রদান করুন

Share