“BARZAKH” নিয়ে ব্যান্ড Messianic Era
ঢাকা কেন্দ্রিক প্রোগ্রেসিভ মেটাল ব্যান্ড Messianic Era আসন্ন ঈদকে সামনে রেখে আবারও নিয়ে আসছে গান “BARZAKH”। গানটি অনলাইন প্লাটফর্মে রিলিজ করা হবে ১৩ মে।
৮ এপ্রিল তাদের “অস্বীকার” নামক আরও একটি ডেব্যুট সিঙ্গেল রিলিজ হয় অ্যানিমেশন ভিডিও আকারে অনলাইন প্লাটফর্মে। মূলত “অস্বীকার” এবং “BARZAKH” গান দুটি তাদের ডেব্যুট অ্যালবাম থেকে রিলিজ করা হয়। ডেব্যুট অ্যালবামটি সবকিছু ঠিকঠাক থাকলে ৪ জুন রিলিজ করা হবে বলে জানায়। তবে ইতিমধ্যে গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে Messianic Era’র ভক্তরা “BARZAKH” গানের জন্য অপেক্ষা করছে।
বর্তমান কোভিড অবস্হাকে কেন্দ্র করে ব্যান্ড মিউজিক জগতেও নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে ব্যান্ডগুলো থেমে নেই। বিগত এক বছর ধরে কোভিড এর বেহাল অবস্হার মধ্যে দিয়েও অনেক ভালো মানের গান রিলিজ দিয়েছে অনেক ব্যান্ড। যদিও আন্ডারগ্রাউন্ড ব্যান্ড গুলোকে সব সময় সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা চালিয়ে যেতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে।
ব্যান্ডটির বর্তমান লাইনআপ: নাভিদ এহসান: ভোকাল, গীটার তাহমিদ রাহমান: গীটার, রক্তিম: বেজ/বেকআপ ভোকাল এবং জিম: ড্রামস্।
ব্যান্ডটি সকল আপডেইট পেতে তাদের ফেসবুক ও ইন্ট্রাগ্রাম পেইজটির https://www.facebook.com/Messianic , Instagram: https//www.instagram.com/messianic.era Era সাথে থাকুন ও তাদের সকল মিউজিক ভিতিও দেখতে ইউটুব চ্যানেলটিতে https://cutt.ly/Gve9SOj সাস্ক্রইব করুন।










