<span style='color:#E29324;font-size:20px;'>৭ মার্চের ভাষণের স্বীকৃতি</span>  </br> সারাদেশে শোভাযাত্রা ও আনন্দ উদযাপন

৭ মার্চের ভাষণের স্বীকৃতি
সারাদেশে শোভাযাত্রা ও আনন্দ উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি দেওয়ায় আজ শনিবার সারাদেশে ‘আনন্দ শোভাযাত্রা’ হচ্ছে। এতে বিশিষ্ট রাজনীতিক, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, এনজিও কর্মী, স্কাউটসদস্যসহ বিভিন্ন পর্যায়ের মানুষ ও সরকারি কর্মকর্তা-কর্মচারিরা অংশ নিয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর

নারায়ণগঞ্জ: ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপনে নারায়াণগঞ্জে আনন্দ শোভাযাত্রা হয়েছে। সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া গোল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক হয়ে প্রেসক্লাব ঘুরে চাষাঢ়া শহীদ মিনারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের চাকুরে, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের জেলা ও মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে চাষাঢ়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ওসমানী স্টেডিয়ামে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসেনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা প্রমুখ।

গাজীপুর:  আজ সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরসহ স্থানীয় গণমান্য ব্যক্তি, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বিকালে রাজবাড়ি মাঠে আলোচনা সভা ।

মির্জাপুর: শনিবার সকাল ১০টায় মির্জাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মুন্সীগঞ্জ: সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শহিদ মিনার চত্বরে আলোচনা সভা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শওকত আলম মজুমদার, জেলা মুকিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস উজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ।

ময়মনসিংহ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজ মাঠে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। পরে শহরের প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা হয়। এতে নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

শোভাযাত্রায় অংশ নেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর যুবলীগ সভাপতি শাহীনুর রহমান।

বরিশাল: সকালে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান থেকে একটি আননন্দ শোভাযাত্রা বের হয়।  এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার  মো. শহিদুজ্জামান, পুলিশ কমিশনার মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এরপর বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের বঙ্গবন্ধু উদ্যানে মিলিত হয়।

শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।

বিকাল ৪টায় বঙ্গবন্ধু উদ্যানে আনন্দ কনসার্ট হবে।

সাতক্ষীরা: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সদর-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর হোসেন সজল, সদর সার্কেল এসপি মেরিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।

সিলেটে: এদিন জেলা প্রশাসনের আয়োজনে নগরীর রেজিস্ট্রারি মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিকতা। পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আনন্দ শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

নরসিংদী: সরকারি চাকুরেসহ জেলার সকল শ্রেণি-পেশার মানুষ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। সকালে মোসলেহ উদ্দীন ভুইয়া স্টেডিয়ামে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। পরে জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি আমেনা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বক্তব্য রাখেন।

নেত্রকোণা: সকাল ১০ টায় জেলা শহরের মোক্তারপাড়ার মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।একই সাথে জেলার ১০টি উপজেলা সদরেও আনন্দ শোভাযাত্রা বের হয়।

মিছিলে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

ত্রিশাল: ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি দেওয়ায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, আনন্দ শোভাযাত্রা, চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কমকর্তা জাকিউর রহমান প্রমুখ।

নন্দীগ্রাম: সকাল ১০টায় উপজেলা প্রশাসানের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভপাতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কৃষি কর্মকর্তা মুশিদুল হক, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

নাটোর: আনন্দ শোভাযাত্রা উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ জেলা প্রশাসন, পৌর প্রশাসনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রাজবাড়ি চত্বরে এসে শেষ হয়।

অপরদিকে বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিহারকোল বাজার হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শোভাযাত্রায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা: ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি দেওয়ায় গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরমধ্যে মধ্যে চছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।

সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

পরে স্বাধীনতা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ-শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান প্রমুখ।

বাগেরহাট:  সকালে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।

শোভাযাত্রায় সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মামন উল হাসান, পুলিশ সুপার পঙ্কজ চনদ্র রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

পাকুন্দিয়া:  আজ সকালে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন এমপি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, পাকুন্দিয়া পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিসবাহ উদ্দিন প্রমুখ অংশ নেন।

মন্তব্য প্রদান করুন

Share