মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রীর বাণী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জাতির ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়, যার ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতার পথ সুগম হয়। ভাষার অধিকার রক্ষার এই আন্দোলন গণতন্ত্র, সাম্য ও সাংস্কৃতিক স্বকীয়তার ভিত্তি গড়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। জাতিসংঘের স্বীকৃতিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়ায় বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ও মর্যাদা রক্ষার চেতনা জোরদার হয়েছে।
বাণীতে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও ভাষা-সংস্কৃতি সংরক্ষণের আহ্বান জানান। একই সঙ্গে ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন










