নূরাণী ইন্টেরিয়র এর ১০ বছরে পদার্পণ
ইন্টেরিয়র ডিজাইনে অন্যতম সফলতা অর্জন করেছে নূরাণী ইন্টেরিয়র। গত ৯ বছরে ইন্টেরিয়র জগতে অর্জন করেছে সুখ্যাতি। বাসা-বাড়ি, অফিস আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের আকর্ষণীয় সব ডিজাইন করে জয় করেছেন ভালোবাসা আর সফলতা। সোমবার প্রতিষ্ঠানটি ১০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করে আলোচনা সভা ।
রাজধানীর একটি রেষ্টুরেন্ট এ কোম্পানীর কর্মকর্তা – কর্মচারী, শুভানুদ্ধায়ী সহ সমাজের নানা স্তরের ব্যাক্তিদের সঙ্গে নিয়ে সফলতা ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
নূরাণী ইন্টেরিয়র এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুন্নুর আখন বলেন, নানা প্রতিকুলতা পার করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ইন্টেরিয়র জগতে ভিন্ন সব ডিজাইন নিয়ে আমরা সকলের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
সভায় উপস্থিত আলোচকরা ভবিষ্যতে নূরাণী ইন্টেরিয়র এর আরো চমকপ্রদ ডিজাইন এর প্রত্যাশা করেন।











