বুসানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি

বুসানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি

এ অার নিঝুম || টুডে টাইমস

বাংলাদেশে চলচ্চিত্র ব্যবসার যেমন মন্দ চিত্র রয়েছে অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক মহলে বাংলা চলচ্চিত্র বেশ প্রশংসিতও হচ্ছে। এ্রই ধারাবাহিকতায় এবারের 12th BUSAN International Kids and Youth Film Festival’এ বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কন্ট্রাস্ট” প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে।
এই অর্জণে নির্মাতা উচ্ছাস প্রকাশ করে বলেন-“যারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তারা প্রত্যেকেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেন। আর এই ধরনের অর্জণ আমাদের মত তরুণ নির্মাতাদের স্বপ্নকে আরো ত¦রান্বিত করে।
এর আগে “কন্ট্রাস্ট” আমেরিকার এটলাস অ্যাওয়ার্ডস এবং অস্ট্রেলিয়ার ফিনিক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে একজন কর্মজীবি শিশুর ভেতরে স্কুলে যাওয়ার যে আগ্রহ তাই ফুটিয়ে তোলা হয়েছে।
“কন্ট্রাস্ট” যুবরাজ শামীমের দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পুতুল” গত বছর বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত “শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব”এ সেরা চলচ্চিত্রের পুরষ্কারে ভূষিত হয়।
এ ছাড়া যুবরাজ শামীম “অনামিকা” “আত্মীয়” এবং “ইচ্ছে” নামে আরো তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বর্তমানে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “আদিম”এর জন্য প্রস্তুতি গ্রহন করছে। যুবরাজ শামীম আশা করছেন সবকিছু অনুকূলে থাকলে এ বছরের অক্টোবরে “আদিম’’র কাজ শুরু করবেন।

মন্তব্য প্রদান করুন

Share