হাসপাতাল ছাড়ছেন রিয়াজ

হাসপাতাল ছাড়ছেন রিয়াজ

বিনোদন ডেস্ক.টুডে টাইমস

আগামীকাল শনিবার হাসপাতাল থেকে মুক্তি পাবেন চিত্রনায়ক রিয়াজ। তিনি এখন মোটামুটি সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার। গতপাঁচদিন ধররেই হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন রিয়াজ। তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটিতে রিং পড়ানো হয়েছে। পরে আরো একটি রিং পড়ানোর কথা থাকলেও তার আর প্রয়োজন পড়েনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ১৯ অক্টোবর উত্তরায় শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে ইস্টার্ন হাসপাতালে পরে সেখান থেকে অ্যাপোলো হাসপাতালের জরুরী বিভাগে স্থানান্তর করা হয়। হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। রিয়াজের আকস্মিক অসুস্থতায় থমকে গেছে চলচ্চিত্রটির কাজ।

নির্মাতা শাওন জানান, আরো দু’একদিন না গেলে চিকিৎসক কিছুই জানাতে পারছেন না রিয়াজ শুটিংয়ে কবে নাগাদ ফিরতে পারবেন।

মন্তব্য প্রদান করুন

Share