সিলেট কারাগারে কয়েদির মৃত্যু

রুবেল হাসান.টুডে টাইমস

সিলেট:সিলেট  কেন্দ্রীয় কারাগার হাসপাতালে ইশতেয়াক আহমদ নামে এক যৌতুক মামলার আসামীর মৃত্যু হয়েছে। তিনি জকিগণজ উপজেলার শিকারপুর গ্রামের মৃত মাওলানা আব্দুস সালামের ছেলে।

জানা যায় ইশতেয়াক(৩৫) তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার চলতি বছরের ১০ নভেম্বর কারাবন্দি  হন, গত বৃহস্পতিবার  বেলা ২টার দিকে হঠাৎ করে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়।

রাত সাড়ে ১২টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন, পরে ময়না তদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে ইশতেয়াক আহমদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ  পারভেজ ইমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য প্রদান করুন

Share