টঙ্গী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে : জি.এম কাদের এমপি
মো: জাকির হোসেন : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরি নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে।
শুক্রবার সন্ধ্যায় টঙ্গী বাজারস্থ ইনভাইট পার্টি সেন্টারে থানা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী থানা জাতীয় পার্টির সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এতে আরও বক্তব্য রাখেন নিজাম উদ্দিন সরকার, শরীফুল ইসলাম শরীফ, ফারুক হোসেন খাঁন, আব্দুস সোবাহান, তসলিম উদ্দিন, হাজী মোশারফ হোসেন সরকার, ফারুক হোসেন জয়নাল, এ্যাডভোকেট মোস্তফা জামান, ইসমাইল হোসেন, আতাউর রহমান, ইনতাজ উদ্দিন সরকার, নূরজাহান বেগম নূরী, আব্বাস উদ্দিন মন্ডল, আবুল হোসেন, রৌশন আরা বেনজীর, আব্দুল করিম, ওমর ফারুক, ডা. আজিজুর রহমান ও আলমগীর রেজা প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।










