শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল
যেকোনো বিপদে বরাবরই শিল্পীদের পাশে দাঁড়াতে দেখা যায় ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি৷ কারণ, কোরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা না ফেরার দেশে চলে যান। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা। সবকিছু এলেমেলো হয়ে যায়।
কোরবানি চলে গেছে ঠিকই কিন্তু শিল্পীদের নিরাশ করেনি শিল্পীদের নেতা মনোয়ার হোসেন ডিপজল। সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। বুধবার (১৯ জুন) ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন চলচ্চিত্রের দানবীর’খ্যাত এই অভিনেতা।
মন্তব্য প্রদান করুন
Share










