শিল্পকলায় বর্নমালার মঞ্চায়ন আজ

শিল্পকলায় বর্নমালার মঞ্চায়ন আজ

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ষ্টুডিও থিয়েটার হলে উৎস নাট্যদলের নাটক “বর্নমালার মিছিল” এর ১৪ তম মঞ্চায়ন মঞ্চায়িত হবে।
নাটকটি রচনায় ফরিদপুরের কৃতি নাট্যকার আলম খান। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ইমরান হোসেন ইমু।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের উপর রচিত নাটকটিতে অভিনয় করছেন ইমরান হোসেন ( ইমু), রাকিবুল ইসলাম, অর্ক আহম্মেদ রিপন, তাসলিমা আক্তার লিজা, শাহীদুল ইসলাম আপন, করূনা বিশ্বাস , মেঘলা , হাসান নাহিদ, , শান্তা, সোনিয়া,

আবহ সংগীত- রনি, ইমরান,মাঝহারুল ইসলাম জুয়েল।
আলোক প্রক্ষেপকঃ সেন্টু
পোশাক পরিকল্পনা- মোঃ ইমরান হোসেন (ইমু), তাসলিমা আক্তার লিজা।
কোরিওগ্রাফি- মোঃ ইমরান হোসেন (ইমু), রাকিব

নাটকটি দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানিয়েছেন উৎস নাট্যদলের সভাপতি ইমরান ইমু ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম।

মন্তব্য প্রদান করুন

Share