শানের পরিচালনায় অভি আকাশের কন্ঠে মানুষ জীবন আসছে
আসছে ঈদে অভি আকাশের সুর ও কন্ঠে মানুষ জীবন গানটি। আশরাফুল হক তুরুন কথায় মুশফিক লিটু সংগীতায়োজনে সায়মা রুসা ও তামিম তাওফিকের মডেলিং এ ব্যতিক্রমী গানের পরিচালনায় ছিলেন শান আতিক । শ্রীর্ঘই দর্শকশ্রোতারা দেখতে পারবে এ.কে. মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে । ইতিমধ্যে গানটির ভিডিও শেষ হয়েছে ।
শান বলেন, আসছে ঈদে আমার পরিচালনায় অভি আকাশ ভাইয়ের সুর ও কন্ঠে চমৎকার একটি গান রিলিজের অপেক্ষায় ।সায়মা ও তামিমও বেশ ভালো অভিনয় করেছে গানটিতে। আশা করি গানটি শ্রোতারা সাদরেই গ্রহন করবে।
তামিম বলেন, আমি আর সায়মা চেষ্টা করেছে মাত্র । শান ভাইয়ের পরিচালনায় খুবই ব্যতিক্রমী একটি আশা করি সবাই দেখতে পারবে। অসাধারন সুর ও কন্ঠে প্রান দিয়েছে অভি আকাশ ভাই। আশরাফুল ভাইকে অনেক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য ।










