মোশাররফ-রওনকের ‘লড়াই’

মোশাররফ-রওনকের ‘লড়াই’

বিনোদন প্রতিবেদক, টুডে টাইমস

ঢাকা: পিন্টু ও মিন্টু দুই ভাই। দুজনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। একটু ছুঁতো পেলেই ঝগড়া বাধিয়ে বাড়ি মাথায় তোলে। এমনকি যেদিন তাদের বাবা ছগির মারা গেল, সেদিন বাবাকে গোরস্থ করা নিয়ে দুজনের মধ্যে তর্ক বাধে। কে জানাবে শেষ বিদায়। পিন্টু আঙুল তোলে মিন্টুর দিকে আর মিন্টুর আঙুল পিন্টুর দিকে। কেউ বাবাকে গোরস্থ করতে রাজি নয়। শেষে দাফন-কাফন ছাড়াই বাবার লাশটাকে নদীতে ফেলে দেয়ার পরিকল্পনা করে। দুই ভাইয়ের ধারণা, এই সংসারে এত দিনের সব অশান্তির জন্য দায়ী তার বাবা। তাই পিতা হিসেবে ছগিরের মৃত্যুর পরও এই শাস্তিই প্রাপ্য।েএকসময় বাবাকে নিয়ে নদীর দিকে যাত্রা করে দুই ছেলে মিন্টু এবং পিন্টু। হঠাৎই তার বাবা উঠে বসে পড়ে! পিন্টু মিন্টু তখন কোন মতে পালিয়ে বাঁচলো। এভাবেই শুরু হলো ধারাবাহিক নাটক ‘লড়াই’-এর গল্প। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ আর পরিচালনা করেছেন আল হাজেন।

নাটকে ছগির চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী। তার দুই বউ। একজন ওয়াহিদা মল্লিক বাকিজন চিত্রলেখা গুহ। একই পরিবারের দুই শাখায় ছগিরের ছেলে মেয়ের সংখ্যা নয়টি। তার দুই ছেলের চরিত্রে কাজ করছেন মোশাররফ করিম  ও রওনক হাসান। ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান। প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে রিচি এবার গ্রামের এক প্রভাবশালী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

নাটকের গল্পে দেখা যায়, নাদিয়ার বাবা গুনিন মহসীন (আহনাসুল হক মিনু) আর জুঁই করিমের বাবা রমিজেল (মাহমুদুল ইসলাম মিঠু-বড়দা মিঠু) এর সঙ্গে ছগিরের ঝামেলা চরমে পৌছায়। অন্যদিকে গ্রামে বেড়াতে আসা দুই জামাই ডা. এজাজ এবং আরফান আহমেদ সুবিধা আদায় করার চেষ্টায় ব্যস্ত। এমন নানা ঘটনায় এগিয়ে চলে লড়াই এর গল্প।

নাট্যকার মুহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, নাটকতে অন্তত ৫০টি চরিত্র নিয়ে আমরা কাজ করছি। সবগুলো চরিত্রের নিজস্বতা রয়েছে। এতগুলো চরিত্রের সমন্বয় করা একটি কঠিন কাজ। এরপরও আমরা দর্শকদের কথা মাথায় রেখে অভিনয় শিল্পিদের সংখ্যা বৃদ্ধি করার চিন্তা করছি। সাধারণত এমনটা অন্য নাটকে হয় না।’


পরিচালক আল হাজেন জানালেন, নাটকটিতে মোশাররফ করিম-জুই করিম দম্পতিকে ভিন্নভাবে আবিস্কার করবেন দর্শক। এছাড়া রিচি সোলায়মান, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্র লেখা গুহ, নাদিয়াসহ অন্য যারা কাজ করেছেন তারা অসাধারণ অভিনয় করেছেন।’

মন্তব্য প্রদান করুন

Share