মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আটক ১

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি || টুডে টাইমস

মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ মো. রুবেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এসময় পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ রুবেল নামে এক যুবককে আটক করা হয়।

মন্তব্য প্রদান করুন

Share