মানুষের কল্যাণে কাজ করছে গাজীপুর মহানগর পেশাজীবী লীগ

মানুষের কল্যাণে কাজ করছে গাজীপুর মহানগর পেশাজীবী লীগ

মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে গাজীপুর আওয়ামী পেশাজীবী লীগ।এমনটি জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী পেশাজীবী লীগ এর সভাপতি শাহ আলম ফরাজী। তিনি বলেন ,জাতীর জনক বঙ্গবন্ধুর আহ্বানে লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশ কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র ও ক্ষুদা মুক্ত একটি আধুনিক দেশ গড়ার লক্ষে কাজ করছে বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ। তার ধারাবাহিকতায় গাজীপুর জেলা আওয়ামী পেশাজীবী লীগ গাজীপুরকে আধুনীক নগরী গড়ার লক্ষে কাজ করছে। গাজীপুরের স্বর্বস্তরের পেশাজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী পেশাজীবী লীগ গাজীপুর মহানগর। ১৯৯৬ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন শাহ আলম ফরাজী । এরপর দীর্ঘ সময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকা কালীন সময়ে ২০০২ সালে বিএনপি সরকারের ব্যপক নির্যাতনের শিকার হন তিনি। নির্বাচন কালীন সময়ে সেনাবাহিনীর অসহনীয় নির্যাতনের কথা উল্যেখ করে তিনি বলেন, বিএনপি জোট সরকারের সময়ে নির্যাতনের মাত্রা যখন বেড়ে যায় তখন তিনি তার নিজ এলাকা ভোলা ছেড়ে গাজীপুর জেলায় চলে আসেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি গাজীপুর মহানগর আওয়ামী পেশাজীবী লীগ এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শাহ আলম ফরাজী আওয়ামী পেশাজীবী লীগ কে একটি আদর্শ সংগঠন হিসেবে উল্ল্যেখ করে তিনি বলেন,এই সংগঠনে সকলেই কোন না কোন পেশার সাথে জড়িত। পেশাজীবীরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকায় সংগঠনটিকে স্বচ্ছ ও যুগপযোগী বলে আখ্যায়িত করেন এই নেতা। তিনি বলেন,গাজীপুর মহানগর আওয়ামী পেশাজীবী লীগ বিভিন্ন সময় দরিদ্র ও অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সহযোগীতা করে থাকে।মূলত পেশাজীবী লীগ জনগণের কাছাকাছি থেকে জনগণের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শাহ আলম ফরাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে অরো শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে গাজীপুর আওয়ামী পেশাজীবী লীগ। টুডে টাইমসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই নেতা বলেন, রাজনীতি থেকে আমি কোন কিছু পাওয়ার আশা করিনা, আমি রাজনীতির মাধ্যমে সাধারণ জনগণের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ সম্পর্কে তিনি বলেন ,বাংলাদেশের প্রতিটি জেলা সহ বিশ্বের প্রায় ৫৪ টি দেশে সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে। একই ভাবে গাজীপুর মহানগর আওয়ামী পেশাজীবী লীগ জনগণের সেবায় সকল ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত সহ ডিজিটাল বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

মন্তব্য প্রদান করুন

Share