মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী এবং একজন শিশু রয়েছে।
ওসি হাসমত উল্লাহ বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয় এবং হাসপাতালে একজন মারা যান। নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চাষাবাদড়া বাদ্যকর এলাকায়। নিহত অন্যজন অটোরিকশাচালক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মন্তব্য প্রদান করুন
Share










