বেতন বাড়ল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি, স্পিকার ও বিচারপতিদের
স্টাফ করেসপন্ডেন্ট.টুডে টাইমস
ঢাকা : সরকারি চাকরি জীবীদের পর এবার বেতন বাড়ল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা, সংসদ সদস্য, স্পিকার-ডেপুটি স্পিকার এবং বিচারপতিদের।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এটি কার্যকর হলে তাদের সবার সম্মানী ও সুযোগ সুবিধা বাড়বে।
বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি ও এমপিদেরও সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
মন্তব্য প্রদান করুন
Share









