বিশ্ব শিক্ষক দিবসও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণই সকল সমস্যার সমাধান এই স্লোগানকে সামনে রেখে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে, বাংলাদেশ শিক্ষা সমিতি (নজরুল) ও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মহিলা বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.সুলতানা শফি,। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরোধী অভিযানের প্রসংশা করে শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রী পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মুজিববর্ষে এমপিভুক্ত ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে জাতীয়করণ ঘোষণা দিয়ে নতুন ইতিহাস সৃষ্টির জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা সাঈদুল ইসলাম সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢা.বি সংঙ্গীত বিভাগের সাবেক চেয়ারম্যান ড.মহসিনা আক্তার খানম (লীনা তাপসি)। ঢা.বি ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, দৈনিক অর্থনীতির খবর এর সাবেক প্রধান সম্পাদক কামাল হোসেন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চলনা করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব, মেজবাহুল ইসলাম প্রিন্স। আরও উপস্থিত ছিলেন, মোহসিন আলী, মিজানুর রহমান, শাহানাজ বেগম,আবুল হোসেন, মাহবুবর রহমান, আমিনুল ইসলাম, নরুল ইসলাম,ইয়াসমিন বেগম।










