বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়িয়েছে-মীর সোহেল

বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়িয়েছে-মীর সোহেল

স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বিশ্ব মানবতার মা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, মাদক, দূর্নীতি, জঙ্গীবাদ নির্মূলে শেখ হাসিনার সরকার যুদ্ধে ঘোষনা করেছে। আমরা জন নেতা শামীম ওসমান এমপির নেতৃত্বে জন নেত্রী শেখ হাসিনার এ যুদ্ধে শামিল হয়েছি। শেখ হাসিনার সরকারের সফল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়িয়েছে।

১৬ ডিসেম্বর রাতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকার সমাজ কল্যান পরিষদের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক সভায়  প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীেএসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আলহাজ¦ আবু মোহম্মাদ শরিফুল হক ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শিক্ষক এ.আর.কুতুবে আলম । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. মাঈনুদ্দিন (স্থানীয় মুরুব্বী)। এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ছাত্রলীগ নেতা জাহাঙ্গির হোসেন ও আশরাফুল ইসলাম এবং আওয়ামীলীগ নেতা মো.জালাল উদ্দিন ।

মন্তব্য প্রদান করুন

Share