বনানীতে সালাহউদ্দিন, রবিউলের  দাফন মানিকগঞ্জে

বনানীতে সালাহউদ্দিন, রবিউলের দাফন মানিকগঞ্জে

স্টাফ করেসপন্ডেন্ট || টুডে টাইমস

ঢাকা: জঙ্গি হামলায় নিহত পুলিশের ওসি সালাউদ্দিনের লাশ দাফন করা হবে বনানী কবরস্থানে। গুলশান ২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গিদের হামলায় নিহত অপর পুলিশ কর্মকর্তা রবিউলের লাশ তার গ্রামে বাড়ি মানিকগঞ্জে দাফন করার কথা রয়েছে।

নিহতদের পরিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সালাহউদ্দিনের বড়ভাই রাজউদ্দিন খান বলেন, ‘সে (সালাহউদ্দিন) দেশের জন্য জীবন দিয়েছে। আমরা দেশবাসীর কাছে তার ছেলে-মেয়েদের জন্য দোয়া চাই।’

তিনি বলেন, তার স্ত্রী ও সন্তানের ইচ্ছাতেই তাকে বনানীতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৫টায় রাজারবাগ পুলিশ লাইন শিরু মিয়া অডিটরিয়ামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গ্রামের বাড়ি গোপালগঞ্জ নিয়ে যাওয়া হবে। গোপালগঞ্জে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ আবার ঢাকায় আনা হবে। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

গোলাপগঞ্জ জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পান্না বলেন, ‘রাতে অভিযানের সময় ওসি সালাউদ্দিনের গলায় ও বুকের এক পাশে গুলি লেগেছে। পরে তাকে রাতেই ইউনাইটেড হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকাল বেলা তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

একই ঘটনায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের লাশ দাফন করা হবে গ্রামের বাড়ি মানিকগঞ্জে কাটিবাড়িতে।

নিহতের ছোট ভাই শামসুজ্জান খান বলেন, মানিকগঞ্জের কাটিবাড়িতে তরাবীর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। তার সেখানেই লাশ দাফন করা হবে। তার একটি ছেলে আছে। তার স্ত্রী সন্তান সম্ভবা। সবাই তার জন্য দোয়া করবেন।

মন্তব্য প্রদান করুন

Share