ফতুল্লায় চাদাঁবাজী করার সময় ৫ ভূয়া সাংবাদিক আটক

ফতুল্লায় চাদাঁবাজী করার সময় ৫ ভূয়া সাংবাদিক আটক

ফতুল্লার রঘুনাথ পুরে চাদাঁবাজী করার সময় ৫ ভূয়া সাংবাদিক কে আটক করে থানা পুলিশ। রোববার (৩০ জুন)দুপুরে পুলিশ তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে সাপ্তাহিক দূর্নীতির রিপোর্ট নামক একটি অখ্যাত পত্রিকার কার্ড এবং কয়েকটি মোবাইল সেট উদ্ধার করে বলে জানায় পুলিশ। [sam id=”3″ codes=”true”]

আটককৃত ভূয়া সাংবাদিকেরা হলেন নাঃগঞ্জের বন্দরের আবু বক্করের ছেলে রুহুল আমীন (৪০), বন্দর থানার নবীগঞ্জ এলাকার শাহ্জালালের ছেলে ফয়সাল আহম্মেদ (৩২),ফতুল্লা থানাধীন ইসদাইর বুড়ির দোকান এলাকার সিদ্দিকের ছেলে শরীফ সিদ্দিক ওরফে আপন (৪০),একই এলাকার আঃ লতিফের ছেলে বাবু সওদাগর (৪৫),এনায়েত নগরের চাদঁনী হাউজিং এলাকার হায়দার খানের ছেলে সাইফুল ইসলাম খান (৩২)। [sam id=”3″ codes=”true”]

এদের মধ্যে ভূয়া সাংবাদিক রুহুল আমিনের বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের বলে জানা গেছে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ জানায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন অখ্যাত পত্রিকার কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার বাসা বাড়ী ও প্রতিষ্ঠানে কোনো অভিযোগ পেলে বা কোনো ঘটনার অজুহাতে সেখানে গিয়ে প্রবেশ করে এবং ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাদাঁ আদায় করে থাকে। [sam id=”3″ codes=”true”]

এমনি একটি ঘটনায় রোববার দুপুরে ধৃত ৫ ব্যক্তি ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকায় এসে কিছু মানুষ কে ভয় ভীতি প্রদর্শন করে চাদাঁর দাবী করলে এক পর্যায়ে তারা থানা পুলিশে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়েছে । [sam id=”3″ codes=”true”]

আটককৃত ব্যক্তিদের মধ্যে রুহুল আমিনের কাছ থেকে সাপ্তাহিক দূর্নীতির রিপোর্ট নামক একটি অখ্যাত পত্রিকার কার্ড সহ কয়েকটি মোবাইল সেট জব্দ করা করা হয়েছে। এঘটনার মামলা দায়েরের প্রস্তুুতি চলছে

মন্তব্য প্রদান করুন

Share