ফতুল্লায় কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জর ফতুল্লায় কাপড় তৈরির একটি নিটিং কারখানা থেকে হানিফ মিয়া (১৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত রাজ গার্ডেন এ্যাপারেলস থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত হানিফ মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ভাংরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডল থানার এসআই নাজিউর রহমান জানান, নিটিং মেশিনর সঙ্গে ফাঁস দেয়া ঝুলান্ত অবস্থায় হানিফর লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার কারণও জানা যায়নি। তবে নিহত হানিফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে তার বড় বোন মুরশিদা বেগম জানিয়ছে। ময়না তদন্তে রিপোর্ট আসলে মত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত চলছে।

মন্তব্য প্রদান করুন

Share