প্রেমিকার অন্যত্র বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্র বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবিদেক.টুডে টাইমস

গাজীপুর: জেলার কালিয়াকৈরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম স্থানীয় চন্দ্রা মণ্ডলপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, শনিবার রাতের কোনো এক সময় স্থানীয় কেরামত শাহ মাজারের পাশে আমিনুল জলপাই গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের লোকজনের বরাত দিয়ে এসআই আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মেয়ের সঙ্গে আমিনুলের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি ওই মেয়ের বিয়ে হওয়ার খবর শুনে আমিনুল হতাশ ও মনমরা হয়ে যান। এ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

মন্তব্য প্রদান করুন

Share