প্রীতি ব্যাডমিন্টন ও পিঠা উৎসব

প্রীতি ব্যাডমিন্টন ও পিঠা উৎসব

 

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন ও পিঠা উৎস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সিঙ্গাইর থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্লা এ প্রীতি টুর্নামেন্টের আয়োজন করেন। খেলাটির উদ্বোধন করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। প্রীতি ব্যাডমিন্টন খেলায় ৯ টি দল অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সহকারী পুলিশ সুপার(সিঙ্গাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ,জেলা পরিষদের সদস্য রিপন আক্তার প্রমুখ।

মন্তব্য প্রদান করুন

Share