পিরিয়ড পেইন কমাবে চকলেট
লাইফ-স্টাইল ডেস্ক || টুডে টাইমস
আপনি যদি একজন নারী হন এবং পিরিয়ডের সময় আপনার ব্যথা অনুভূত হয়, তাহলে আপনি অবশ্যই এই নতুন চকলেটটি ব্যবহার করতে চাইবেন।
সুইজারল্যান্ডের একটি চকলেট উৎপাদনকারী কোম্পানি বলছে, তারা নতুন একটি চকলেট উদ্ভাবন করেছে। যেটা সেবন করলে নারীদের পিরিয়ডকালীন ব্যথা কমবে।
লুসার্ন কোম্পানি ওই চকলেট উৎপাদন করেছে। কোম্পানিটির বস মার্ক উইন্ডার বলেছেন, এই চকলেটটি সত্যিই পিরিয়ডের ব্যথা উপশম করবে।
প্রাথমিকভাবে এই চকলেটের নাম ছিল ‘ফ্রাউনমুন্ড’। কিন্তু পরর্বতীতে এটার নাম পরিবর্তন করে রাখা হয় ‘উইমেন্স মুন’ । এই চকলেটে ৬০ শতাংশ কোকোকলা এবং ১৭টি সুইচ পাহাড়ি ওষুধের সমন্বয়ে এই চকলেট বানানো হয়েছে।










