পদত্যাগ করলেন মাহাথির

পদত্যাগ করলেন মাহাথির

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। দেশটির রাজার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ৯৪ বছর বয়সী এ প্রধানমন্ত্রী।

[sam id=”2″ codes=”true”] সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।উত্তরসূরি আনোয়ার ইব্রাহীমকে ছাড়াই নতুন জোট গঠন করতে পারেন তিনি, এমন গুজবের মধ্যেই মাহাথিরের পদত্যাগের খবর এলো। [sam id=”4″ codes=”true”]

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হয়েছিলেন মাহাথির। তবে এর আগে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য প্রদান করুন

Share