নাসিক ১৮নং ওয়ার্ডে ১৫৭ পরিবারে খাদ্যবিতরণ করেছেন প্যানেল মেয়র বিভা

নাসিক ১৮নং ওয়ার্ডে ১৫৭ পরিবারে খাদ্যবিতরণ করেছেন প্যানেল মেয়র বিভা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ :  করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দশম ধাপে পাওয়া খাদ্য সামগ্রী ১৫৭  পরিবারকে প্রদান করেছেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।

শনিবার (৬ জুন) ১৮নং ওয়ার্ডের আললআমিননগর এলাকায় ১৫৭টি অসহায় ও দুস্থ পরিবারগুলোর হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা জানান, করোনা মোকাবেলায় নিয়মিত আমি আমার ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারগুলোকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা সরকারী ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত রেখেছি। এর পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যেগেও খাদ্য সহায়তা রেখেছি। বৈশ্বিক করোনা মহামারীতে অসহায় মানুষদের খাদ্য সহায়তা চলমান থাকবে ‘ইনশাআল্লাহ’।

মন্তব্য প্রদান করুন

Share