নাসিক ১৬নং ওয়ার্ডে প্যানেল মেয়র বিভার ত্রাণ বিতরণ

নাসিক ১৬নং ওয়ার্ডে প্যানেল মেয়র বিভার ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডে সিটি করপোরেশন থেকে পাওয়া ত্রাণ ১৫৫টি দুস্থ ও অসহায় পরিবারে বিতরণ করেছেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা।

 

শনিবার (৯ মে) নাসিক ১৬নং ওয়ার্ডের পাক্কা রোড গার্মেন্টস গলি ও পশ্চিম দেওভোগ এলাকার ১৫৫টি দুস্থ ও অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তিনি।

 

প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় করোনা পরিস্থিতির শুরু থেকে ত্রাণ বিতরণ নিয়ে আমরা তৎপর ছিলাম। সুষ্ঠু ও ধারাবাহিকভাবে আমরা ত্রাণ বিতরণ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজ ১৫৫টি দুস্থ ও অসহায় পরিবারে ত্রাণ পৌঁছে দিয়েছি। এছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ বিতরণ অব্যাহত আছে। যতদিন এই দুর্যোগ থাকবে আমার তিনটি ওয়ার্ডের কেউ না খেয়ে থাকবেনা।

মন্তব্য প্রদান করুন

Share