নাটকে নাচলেন তিশা
বিনোদন ডেস্ক || টুডে টাইমস
ছোট পর্দায় বেশ জনপ্রিয় নুসরাত ইমরোজ তিশা। ইদানিং রুপালী পর্দায়ও তাকে সরব দেখা যাচ্ছে।’অস্তিত্ব’ সিনেমাতে আরেফিন শুভর সাথে একটি গানে নেচে দর্শকের কাছে প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই আত্ববিশ্বাসে সম্প্রতি তিশাকে দেখা গেছে, ‘বোকাবাক্স’ শিরোনামের একটি নাটকের গানে নাচতে।
আইটেম গান না হলেও, অনেকটা আইটেম গানের আদলে নির্মিত নাটকের গানে কোমর দোলালেন তিনি।
‘বোকাবাক্স’ নাটকে চিত্রালী নামের চরিত্রটি রূপায়ন করেছেন তিশা। নাটকের গল্পে দেখা যাবে- তিশা চলচ্চিত্রে পাকাপোক্ত অবস্থান তৈরির জন্য সংগ্রাম করে যায়।
আবু হায়াৎ মাহমুদের পরিচালনায় নাটকে আরো অভিনয় করেছেন, আনিসুর রহমান মিলন। নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজ আহমেদ।
‘বোকাবাক্স’ নাটকটি প্রচারিত হবে ২৬ আগস্ট শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে।










