নাজমুল ইভানের পরিচালনায় সদ্য খানের ”মন পাখি”
৪ ই অক্টোবর ইউটিউব চ্যানেল আমরা আমরাই তো এর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে নাজমুল ইভানের পরিচালনায় সদ্য খানের কন্ঠে মিউজিকাল ফিল্ম ”মন পাখি”।
গানটির কথা সুর এবং কন্ঠ চ্যানেল আই ক্ষুদে গানরাজ শিল্পী সদ্য খানের। অসাধারণ এই গানটির সংগীত করেছেন ওয়াহিদ শাহীন।” মন পাখি” গানটির চমৎকার একটি গল্প নিয়ে মিউজিকাল ফিল্ম তৈরি করেছেন তরুণ নির্মাতা নাজমুল ইভান।অসাধারণ এই ভিডিও তে অভিনয় করেছেন সদ্য খান এবং সনিয়া হিরা স্পর্শ। মিউজিকাল ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন সানি খান।
মিউজিকাল ফিল্মটি সম্পর্কে পরিচালক নাজমুল ইভান বলেন “মন পাখি” গানটি দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেওয়ার মতো একটা গান।গানের কথার সাথে মিল রেখে চেষ্টা করেছি সুন্দর একটা গল্প উপস্থাপন করতে। সদ্য খান এবং সনিয়া স্পর্শ অসাধারণ অভিনয় করেছেন।সত্যি বলতে আমার নিজের কাছে ভাল লেগেছে।আশাকরি দর্শক শ্রোতা যারা আছেন সবাই কাজটি আন্তরিকতার সাথে গ্রহণ করবেন।










