নবাবগঞ্জের সেই ব্যবসায়ী নিহত
নবাবগঞ্জ থেকে শামিম|| টুডে টাইমস
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো.বিপ্লব (৪৫) নামে
একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয়
সুত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে বিপ্লব দোকান খুলতে এলে প্রতিপক্ষের
শহিদুল(৩৫) তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার ডাক চিৎকারে
এলাকাবাসী এগিয়ে এলে শহিদুল পালিয়ে যায়।
শহিদুল ও বিপ্লব
সম্পর্কে চাচাত ভাই।ঘটনাটি বৃহস্পতিবার
সকালে নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা
বাজারে ঘটে।এঘটনায় প্রতিপক্ষ শহিদুলের
মা ও বাবা কে আটক করে পুলিশ। আহত বিপ্লব
শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের মো.হেলাল বেপারীর ছেলে।আহত বিপ্লব কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।










