দুই দশক ধরে হচ্ছে টঙ্গী’র বিজয় মেলা
তানজিমুল হাসান মায়া’জ || টুডে টাইমস
প্রায় দুই দশক তথা ২০ বছর ধরে ধারাবাহিক ভাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে “বিজয় মেলা” । প্রতি বছর ই বিজয়ের মাস ডিসেম্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী’র নেতৃবৃন্দরা প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকেন।
স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধি দের উপস্থিতিতে ১৬ ডিসেম্বর “বিজয় দিবস ” উদযাপনের মাধ্যমে “বিজয় মেলা’র” শুভ উদ্বোধন ঘটে।এ মেলা চলে টানা এক সপ্তাহ।২০১৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের মাধ্যমে “বিজয় মেলার” প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এর উপস্থিতিতে মেলার শুভ উদ্বোধন ঘটে।
১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ মেলা চলবে টঙ্গী’র পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের মাঠে। গাজীপুর জেলার টঙ্গী’র ঐতিহ্যবাহী এ “বিজয় মোলায়” স্থানীয় নাট্য সংগঠন সহ ঢাকা ও আশে পাশের বিভিন্ন নাট্য সংগঠনের স্বতস্ফূর্ত অংশগ্রহণে দেশীয় সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে মেলা উদযাপিত হয়।
এবারের মেলায় অংশ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী’র অন্তুর্ভূক্ত ৮ টি নাট্য সংগঠন এবং ঢাকা ও গাজীপুরের বেশ কয়েকটি থিয়েটার।
সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী’র অন্তুর্ভূক্ত নাট্য সংগঠনের মধ্যে রয়েছে- নাট্যভূমি,উদীচী শিল্পী গোষ্ঠী টঙ্গী শাখা,বিবর্তন সাংস্কৃতি চর্চা কেন্দ্র,দিগন্ত থিয়েটার,মূলধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র,মৃত্তিকা সংস্কৃতি চর্চা কেন্দ্র,মৈত্রি থিয়েটার,উন্মুক্ত থিয়েটার। মেলায় নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে রয়েছে- বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, মঞ্চ নাটক, সঙ্গীতানুষ্ঠান,নৃত্যানুষ্ঠান,আবৃত্তি ।
সম্মিলিত সাংস্ককৃতিক জোট টঙ্গীর সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন জানান, বাংলা সন ১৪০০ বঙ্গাব্দ উদযাপনের মধ্যদিয়ে এই “বিজয় মেলার’ ধারাবাহিক পথ চলা শুরু হয়।তিনি জানান, এবারের মেলায় জোট ভুক্ত স্থানীয় সংগঠন সহ অতিথি সংগঠনের মোট ৬১ টি অনুষ্ঠান প্রদর্শিত হবে।মেলার সার্বিক ব্যবস্থাপনা এবং সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধন বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী’র প্রতিষ্ঠার পর থেকেই এ মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতে ও এ আয়োজন অব্যাহত থাকবে।
তিনি জানান, জেলা প্রশাসনের ক্ষুদ্র অনুদান এবং মেলায় ভাড়া দেয়া স্টল থেকে পাওয়া অর্থ থেকেই প্রতিবছর বিজয় মেলার আয়োজন করা হয়।তবে , বহুজাতিক কোম্পানী কোন একটির সহযোগীতা পাওয়া গেলে মেলা টি আরো ঝমঝমাট ভাবে উদযাপন করা সম্ভব হবে বলে তিনি জানান।










