জাপার সমাবেশে দুপক্ষের হাতাহাতি

জাপার সমাবেশে দুপক্ষের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট,টুডে টাইমস

ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে সামনে বসাকে কেন্দ্র করে হাতাহাতি করেছে দুপক্ষ। ‘উপজেলা দিবস’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে জাপা।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে হাতাহাতি শুরু হওয়া মাত্রই তৎপরতা দেখিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেয় পুলিশ।

যে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়েছে তারা জাপা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সমর্থক এবং দুপক্ষেই জাপার কদমতলী শাখার নেতাকর্মীরা ছিলেন।

হাতাহাতির সময় বক্তব্য রাখছিলেন পার্টি মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

জানতে চাইলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বলেন,  জাতীয় পার্টির দুটি গ্রুপ সামনে বসা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে। দুপক্ষকে সরিয়ে দেয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মন্তব্য প্রদান করুন

Share