জন্ম জয়ন্তীতে নজরুলের রাক্ষুসি
জাতীয় কবির জন্ম জয়ন্তিতে মাছরাঙা টেলিভিশন প্রচারিত হবে কাজী নজরুল ইসলামের ছোট গল্প রাক্ষুসি অবলম্বনে নাটক ‘রাক্ষুসি’। রাক্ষুসি নাটকটি আসাদুজ্জামান সোহাগের চিত্রনাট্য ও রুশো রাকিব এর পরিচালনায় নির্মিত।
নাটকটির দৃশ্য ধারন করা হয়েছে গাজীপুর ও ধামরাই এর বিভিন্ন এলাকায়।
নাটকের বিভিন্ন চরিত্র এ অভিনয় করেছেন শাহাদাত হোসেন,আব্দুল্লাহ রানা,শর্মিমালা, নাজিরা মৌ,জামিল,জাহিদ, মুক্তার,সুমন ও মনিরুল ইসলাম রাজিব প্রমুখ।
নাকটির পরিচালক রুশো রাকিব জানান, “রাক্ষুসি” নাটকটি জাতীয় কবির জন্ম জয়ন্তীতে আগামী ২৫মে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।
মন্তব্য প্রদান করুন
Share










