ছেলেটি হারিয়ে গেছে, সন্ধান করছে বাবা-মা
মোঃ জহির মোল্লা (৩৮) পিতা-মৃত ইউসুফ মোল্লা, স্থায়ী ঠিকানা নবীগঞ্জ, থানা: বন্দর,জেলা: নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা: মিতালী ক্লাব সংলগ্ন রবি টাওয়ার এর সামনে, স্থান: কোনাবাড়ী, গাজীপুর মহানগর।মোঃ জহির মোল্লার ছেলে মাত্র সাড়ে তিন বছরের মোঃ আব্দুর রহমান , বর্তমান ভাড়া বাড়ির সামনে থেকে ২০-অক্টোবর -২০২১ সকাল ৮.২০ মিনিট এ খেলাধুলা করতে গিয়ে আর ফিরে আসেনি। ছেলেটির বাবা জানান, খেলতে যাওয়ার প্রায় ২০ মিনিট পর বাসার সামনে গিয়ে ছেলে কে পাই নাই ।তাৎক্ষণিক আমার ছেলেকে আত্মীয়-স্বজনদের বাসায় ও আশে পাশের এলাকায় খুঁজা খুঁজি করি । না পেয়ে মাইকে ও মসজিদের মাইক দিয়ে এ্যানাউন্স করি। তারপরেও না পেয়ে থানায় গিয়ে সাধারণ একটি ডায়েরি করা করি । কোনাবাড়ি থানার সাধারণ ডায়েরি নং৭৬৪। মোঃ জহির মোল্লা বলেন, আমার ছেলে মোহাম্মদ আবদুর রহমানের বয়স ৩ বছর ৫ মাস। উচ্চতা আনুমানিক ২ ফিট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, স্বাস্থ্য মোটামুটি। মুখ মন্ডল গোলাকার, পরনে ট্রাউজার ও জিন্স কোট ছিল। যদি কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তবে যোগাযোগ করুন,01771420900 এই নম্বরে।










