চূড়ান্ত বিজয় ছাড়া রাজপথ ছাড়বেন না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনকারী ছাত্র-জনতা প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে, এর বাইরে কোনও সরকার মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৫ আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে আসিফ মাহমুদ তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

মন্তব্য প্রদান করুন
Share










