চট্টগ্রামে হত্যা মামলার দুই আসামি খুন

চট্টগ্রামে হত্যা মামলার দুই আসামি খুন

জেলা প্রতিনিধি.টুডে টাইমস

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে দুই যুবককে রামদা দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা রাঙ্গুনিয়ার উকিল আহম্মদ হত্যা মামলার আসামি। এ মামলায় তারা জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত ২টার দিকে উপজেলার মধ্যম সড়ফভাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মোহাম্মদ কাশেম (৩০) ও মো. মঞ্জু (২৭)।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, পূর্ব শত্রুতার জেরে রাত ২টার দিকে ওই দুই যুবককে প্রথমে রামদা দিয়ে কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত ওই দুই যুবক উকিল আহম্মদ হত্যা মামলার আসামি। এ মামলায় তারা জামিনে ছিলেন বলে জানান ওসি হুমায়ুন।

মন্তব্য প্রদান করুন

Share