গোলাপগঞ্জে অল্পের জন্য বেচেঁ গেলো ৩ প্রাণ
গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং – কারখানা বাজার রোডে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় বিদ্যুতের লাইন ছিড়ে ৩জন ব্যাক্তি গুরত্বর আহত হয়েছেন।
আহতরা হলেন সদর ইউনিয়নের শেরপুর গ্রামের সাবেক আকবর আলী মেম্বারের ছেলে সালেহ আহমদ আফ্রিদী (২৮) , মরহুম লাল মিয়ার ছেলে মধু মিয়া (৩৪), হেলাল মিয়ার ছেলে রিকশা চালক সোহেল আহমদ (২০)।
আহতদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহত সালেহ আহমদ জানান, রিকশাযোগে রানাপিং বাজারে যাওয়ার পথে মরহুম কুনু মিয়ার বাড়ির রাস্তার সম্মুখে বিদ্যুতের লাইন ছিড়ে তাদের উপর পড়ে যায়। ফলে রিকশা চালক সহ তাদের শরীরের বিভিন্ন অঙ্গ জ্বলে যায়।
মন্তব্য প্রদান করুন
Share










