কবি আল মাহমুদের স্মরণ সভা ও কবি সাজন আহমেদ এর ‘‘শেষ থেকে শুরু‘‘ প্রথম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

কবি আল মাহমুদের স্মরণ সভা ও কবি সাজন আহমেদ এর ‘‘শেষ থেকে শুরু‘‘ প্রথম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

কবি আল মাহমুদের স্মরণ সভা ও কবি সাজন আহমেদ এর ‘‘শেষ থেকে শুরু‘‘ প্রথম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।
২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার পথিক টিভি মিডিয়া সেন্টারে কবি আল মাহমুদের স্মরণ সভা ও কবি সাজন আহমেদ এর ‘‘শেষ থেকে শুরু‘‘ প্রথম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে । এসময় পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসেন জিহাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতি ,চিনাইর বঙ্গবন্ধু অনার্স কলেজের ব্ংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি মহিবুর রহিম ও

প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুর রউফ খাঁ। তারা বলেন“এত অল্প বয়সে লেখালেখির মত কঠিন কাজ খুব সাবলীল ভাবেই করেছে কবি সাজন আহমেদ । আশা করছি সে সামনে আরও ভাল কিছু আমাদের উপহার দিবে`”
বিশেষ অতিথি ,ব্রাহ্মণবাড়িয় প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমিন শাহিন বলেন , আমি চাইবো বাংলাদেশের সকল তরুণ কবি সাজন আহমেদের মত প্রতিভার বিকাশ ঘটাক এবং তারা যেন আগামীতে দেশকে নেতৃত্ব দিতে পারে।তাছাড়া তার সকল কবিতা আমি পড়ে দেখলাম, তার লেখনিতে ফুটে ওঠেছে এক সম্ভাবনা স্বারক যা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে।
নতুন বইয়ের লেখক কবি সাজন আহামেদ বলেন, এটা আমার লেখা প্রথম বই। আমি প্রথমে যখন নতুন ছাপানো বইটা হাতে পেলাম তখন খুবই ভালো লাগলো। আমি বুঝতে পারছি না কি বলবো।সবার দোয়া ও পরামর্শ পেলে দেশ ও জাতিকে সামনে আরো নতুন কিছু উপহার দিতে পারবো। এছাড়া উপস্থিত ছিলেন , পথিক টিভির চেয়ারম্যান রাবেয়া জাহান, নুসরাত জাহান জেরিন, হালিমা খানম ,শিফা আক্তার সহ আরো অনেকেই ।

মন্তব্য প্রদান করুন

Share