কবিয়ালের সম্মাননা পেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ
শুক্রবার ২৫ অক্টোবর নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে কবিয়াল সাহিত্য উৎসবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আরিফ কে উত্তরিয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় দৈনিক যুগান্তরের ফিচার এডিটর রফিকুল হক দাদু তাকে উত্তরিয় পরিয়ে দেন।
নারায়ণগঞ্জের কবিদের সংগঠন কবিয়ালের সাহিত্য উৎসব ২০১৯ অনুষ্ঠান শুক্রবার শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ । কবিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বাপ্পি সাহার সভাপতিত্তে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচাক কবি হাবীবুল্লাহ সিরাজী।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দেশ বরেণ্য কবি ও সাহিত্যিক এবং দৈনিক যুগান্তরের ফিচার এডিটর রফিকুল হক দাদু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারেক, গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল জক রোমন রেজা, চিত্রশিল্পী জয়নুল আবেদীনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী ময়নুল আবেদীন প্রমুখ।
মন্তব্য প্রদান করুন
Share










