রিক্সা থামিয়ে সাংবাদিক হেনস্থা এখানে আমিই বস ওসি তো পরে – এ এস আই মাহবুব
স্টাফ করেসপন্ডেন্ট || টুডে টাইমস
বুধবার রাত ১০টা ৩০ মিনিট গুলশান হাতীরঝিল লিংক রোড সংলগ্ন “পুলিশ প্লাজা” থেকে রিক্সায় করে বাসায় ফেরার পথে আড়ং শপিং মল এর সামনে দৈনিক ডেসটিনির তেজগাঁও শিল্পাঞ্চল থানা প্রতিনিধি তানজিমুল হাসান মায়া’জ এর গতি রোধ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের নির্ধারিত চেক পোস্টের দায়িত্বরত পুলিশ । এসময় একই রিকশায় ছিলেন আরো দু’জন।রিক্সা থেকে নামিয়ে সবার পরিচয় জানতে চান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত পরিচয়দানকারী এ এস আই মাহবুব । সাংবাদিক পরিচয় সহ বিস্তারিত মৌখিক ভাবে দেয়ার পর তিনি প্রথমে যাওয়ার জন্য বলেন। তাৎক্ষনিক রিক্সায় উঠে বসার পর পাশে থাকা অপর পুলিশ সদস্য এস আই মাহবুবের কানে কানে কথা বলেন। পরবর্তিতে এস আই মাহবুব তেজগাঁও শিল্পাঞ্চল থানা প্রতিনিধিকে রিক্সা থেকে পুনরায় নামিয়ে পরিচয়পত্র দেখতে চান। এসময় পরিচয়পত্র সাথে না থাকায় , এ এস আই মাহবুব তাকে দাড়িয়ে থাকতে বলেন এবং সঙ্গে থাকা প্রতিনিধির দুই ভাইকে নানা অমুলক প্রশ্ন করে হয়রানি করতে থাকেন। পরিচয় নিশ্চিত করতে এসময় দৈনিক ডেসটিনি’র প্রতিনিধি শিল্পাঞ্চল থানা’র ওসি আব্দুর রশিদ এর সাথে ফোনে কথা বলতে এ এস আই মাহবুবকে অনুরোধ করেন । এসময় তিনি দৈনিক ডেসটিনির প্রতিনিধিকে বলেন , “এখানে আমিই বড়,ওসি তো পরে” ।
এ ব্যপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশিদ কে জানানো হলে তিনি বলেন, ব্যপারটি আমি এখনই দেখছি।










