আমির খান-সানি লিওনকে ঘিরে গুজব!
বিনোদন ডেস্ক || টুডে টাইমস
বলিউডের সবচেয়ে শীতল মস্তিষ্কের নায়ক আমির খান। তার এত দীর্ঘ সিনেমা ক্যারিয়ার জীবনে প্রায় স্ক্যান্ডাল নেই বললেই চলে। তিনি নিজের ব্যাক্তিত্ববোধ সবার কাছে তেমন ভাবেই তুলে ধরেছেন। কিন্তু বলিউডের সবচেয়ে বিতর্কিত ব্যাক্তি কামাল আর খান এক টুইটে আমির খানকে উদ্যেশ্য করে স্ট্যাটাস দেন। আর এর পরেই গুঞ্জন শুরু হয়ে যায় বলিউডে।
দিওয়ালি পার্টিতে সানি লিওনকে নিমন্ত্রণের জন্যই আমিরকে তীব্র আক্রমণ করে কামাল লিখেছেন, আমির যদি সানিকে বিয়েও করেন তাহলে তিনি অবাকও হবেন না। এমনকী এ জন্য যদি কিরণকে ডিভোর্সও করতে হয় তাহলেও নাকি রাজি হয়ে যাবেন আমির।

কামালের অভিযোগ, পর্নস্টারের সঙ্গে এমন মাখোমাখো সম্পর্ক রাখার জন্য লজ্জা হওয়া উচিত আমিরের। বলিপাড়ায় সকলেই যখন পর্নস্টার হওয়ার সুবাদে সানির ছোঁয়াচ বাঁচিয়ে চলতে চান, তখন ব্যতিক্রম আমির। কিন্তু তাই বলে তাঁকে বিয়ে করতেও চান তিনি! এমন অভিযোগ সত্যি নোংরা মানসিকতার পরিচয় দিয়েছেন।
এদিকে আরও একধাপ এগিয়ে আমিরের ধর্মাবলম্বন নিয়েও প্রশ্ন তুলেছেন কামাল৷ তার অভিযোগ, নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতেই সানিকে প্রমোট করছেন আমির, তবে করে ভুল করছেন। কেননা এতে হিতে বিপরীত হবে।
এমন টুইটের ফলে অবশ্যই বলিউডে আমির খানকে নিয়ে বিতর্ক তৈরি হবে। কিন্তু এই মি.পারফেকশনিস্ট কিভাবে এখন এটা কাটিয়ে উঠবেন তা দেখার বিষয়।










