আকরামুল হাসানের মুক্তি দাবি করেছেন না’গঞ্জ মহানগর ছাত্রদলের সেক্রেটারি বাবু

আকরামুল হাসানের মুক্তি দাবি করেছেন না’গঞ্জ মহানগর ছাত্রদলের সেক্রেটারি বাবু

টুডে টাইমস ডেস্ক : ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু। তিনি অবিলম্বে আকরামুল হাসানের মুক্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মমিনুর রহমান বাবু এই দাবি জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে শহরের রাঙ্গামাটি মহল্লার নিজ বাড়ি থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, তার বিরুদ্ধে নরসিংদীর শিবপুর মডেল থানায় ৮ টি ও নরসিংদী সদর মডেল থানায় ২ টি গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পরপরই তাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তারের আদালতে তোলা হয়। আদালত তাকে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মন্তব্য প্রদান করুন

Share