‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ ২০১৬
বিনোদন ডেস্ক || টুডে টাইমস
বাংলাদেশের সংস্কৃতির ইতিহাস সুপ্রাচীন। এই সংস্কৃতি বাংলার গৌরবের ও ঐতিহ্যের। মানুষের সামাজিক ও সমষ্টিগত রূপের প্রতিফলন হলো উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো আয়োজন করেছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে অনুষ্ঠিত হবে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে শিল্পসংস্কৃতির আলো প্রজ্বলিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এখন জেলা থেকে উপজেলায় সম্প্রসারিত। জাতীয় সংস্কৃতির বৈশিষ্টমন্ডিত উপাদানসমূহ সংরক্ষণ ও প্রসার এবং ১ কোটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা সকল সুপ্ত প্রতিভার স্ফুরণ ঘটানোর উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কর্মযজ্ঞ।
এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ০১ থেকে ১৮ জানুয়ারি, প্রতিদিন বিকাল ৪টা ৩০মিনিটে একাডেমির নন্দন মঞ্চে বাংলাদেশের সকল জেলা শিল্পকলা একাডেমির শিশুদল ও বড়দের পরিবেশনায় সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত, আবৃত্তি, অভিনয় ও জেলার বৈশিষ্টপূর্ণ পরিবেশনা নিয়ে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ ২০১৬ আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ ২০১৬ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন।
ইতিমধ্যেই পরিবেশিত হয় কুড়িগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা। ৬ জানুয়ারি বান্দরবান, গাইবান্ধা, পটুয়াখালী ও নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা।










