সোনারগাঁয়ে নিখোঁজ আকশাদ আকনের সন্ধান চায় তার পরিবার
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছেন আকশাদ আলী আকন (৫৯) নামের এক মানসিক ভারসাম্যহীন প্রবীণ। নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সন্ধান পায়নি নিখোঁজের পরিবার।
গত (৩০ অক্টোবর) মঙ্গলবার দুপুরে দিকে কলতাপাড়ার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বলে জানিয়েছেন তার পরিবার।
নিখোঁজের পরিবার আরও জানায়, আকশাদ আলী আকন কয়েক বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর ফলে তার স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়, যার কারণে তিনি নিজের ঠিকানা বা পরিচয় মনে রাখতে পারেন না। অনেক খোঁজাখুজির পর এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে এই ০১৪০৭৫৬৭১৫১ / ০১৭৫২৪৯৪৫৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে নিখোঁজের পরিবার।
নিখোঁজ ব্যক্তির ভাতিজা মিজানুর রহমান বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন আমার কাকা আকশাদ আলী আকন। আমার কাকা স্মৃতিশক্তি ও ভারসাম্যহীন, গায়ের রং শ্যামলা, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চির মত। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চাই। কারো চোখে পড়ে থাকলে দয়া করে আমাদের সঙ্গে বা নিকটস্থ থানায় যোগাযোগ করবেন।










