বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিবৃতি দিলেন প্রার্থী হাজী আশরাফ উদ্দিন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন তিনি। গত কয়েকদিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দেন। তিনি বলেন,একজন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা আমাদের সকলকে ব্যথিত করেছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন মানুষের সুস্থতা কামনা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি-বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করুন এবং সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরুন। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও গুরুত্বপূর্ণ।
হাজী আশরাফ উদ্দিন বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপ্রয়োজনীয় বিতর্ক না ছড়িয়ে মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সংকটমুহূর্তে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সহমর্মিতা ও দায়বদ্ধতা দেখানোই সবার উচিত।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসী প্রত্যাশা ও উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।।










